খুলনায় ৭০ বোতল এসকাফসহ সাতক্ষীরার মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা: খুলনা মহানগরীর প্রবেশদ্বার জিরোপয়েন্ট এলাকায় এক সফল অভিযানে ৭০ বোতল কোডিন ফসফেটযুক্ত আমদানি নিষিদ্ধ মাদক ‘এসকাফ’ (Eskuf) উদ্ধার করেছে হরিণটানা থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জিরোপয়েন্ট মোড় সংলগ্ন সাতক্ষীরা ঘোষ ডেইরির সামনে থেকে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 কেএমপি সূত্র জানায়, হরিণটানা থানার একটি চৌকস টিম জিরোপয়েন্ট মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওপর নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৭০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রেজাউল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার দক্ষিণ কুলিয়া (মোড়লপাড়া) গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে।

মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর রেজাউল ইসলামের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই মাদক চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরেই আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *