কোটচাঁদপুরে খাদ্য নিয়ন্ত্রকের ঘুষ বাণিজ্য: ছুটির দিনেও অফিসে বসে নিতেন টাকা !

নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা ফেরদৌসীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি ছুটির দিনেও অফিসে বসে অর্থ আদায়ের সময় স্থানীয় সাংবাদিকরা তাকে ‘হাতেনাতে’ ধরেছেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের এপ্রিলে যোগদানের পর থেকেই তিনি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের জিম্মি করে রেখেছেন। প্রতি টন চাল সরবরাহে ডিলারদের কাছ থেকে ১০০ টাকা করে কমিশন আদায় এবং টিসিবি’র প্রতিটি ডিও (Delivery Order) ছাড়ের জন্য ৫০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সর্বশেষ গত ১০ ও ১১ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সরকারি ছুটির দিনেও তিনি অফিস খোলা রেখে গ্রাহকদের ডেকে আনেন। সেখানে ১৫ কেজির চালের কার্ড বিতরণের নামে প্রতিটি কার্ড বাবদ ২০০ টাকা করে আদায় করা হচ্ছিল। স্থানীয় সংবাদকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে অর্থসহ ধরে ফেলেন। এ সময় ঘুষের টাকার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

একজন সরকারি কর্মকর্তার এমন বেপরোয়া ঘুষ বাণিজ্যে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা। তারা দ্রুত এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *