কুয়াকাটায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু :
প্রস্তাবিত জেলা কলাপাড়া “র  সাগরকন্যা কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বাংলাদেশ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ২০জন পরীক্ষার্থীর মাঝে কলম, ডায়রি ও কোট ফাইল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মো. মোছলেম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুয়াকাটা পৌর শাখার সভাপতি আলহাজ্ব সৈয়দ মাওলানা মুহাম্মদ হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ, দুমকি উপজেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু মুসা, মহিপুর থানা ছাত্র হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আজগর আলী এবং কুয়াকাটা পৌর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মুহাম্মদ অলিউল্লাহ আল মাসুদ।
শিক্ষা উপকরণ বিতরণের বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওলানা মো. সোহেল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহ প্রদান করা সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজতর করা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।
আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *