কালীগঞ্জে সুগার মিল কর্মচারী ইউনিয়নের গেট মিটিং সম্পন্ন

কালীগঞ্জে সুগার মিল কর্মচারী ইউনিয়নের গেট মিটিং সম্পন্ন

মোঃ মাসুদ রানা,কালীগঞ্জ (ঝিনাইদহ) :

স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমী শ্রমিকদের স্থায়ীকরণ এবং বকেয়া আর্থিক সুবিধাসহ তিন দফা ন্যায্য দাবি আদায়ে ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক ও কর্মচারীরা একযোগে গেট মিটিং সম্পন্ন করেছেন। কেন্দ্রীয় সংগঠন ‘বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন’ ঘোষিত দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১০টায় মিলের টাইম অফিস গেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

আন্দোলনরত শ্রমিকদের প্রধান তিনটি দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে শ্রমিক স্থায়ীকরণের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে এবং দীর্ঘদিন কর্মরত মৌসুমী জনবলকে স্থায়ী পদের সাথে সমন্বয় করতে হবে। সরকার কর্তৃক ঘোষিত ১৫ শতাংশ বিশেষ প্রণোদনা দ্রুত ছাড় করতে হবে। জাতীয় পে-কমিশনের আদলে নতুন মজুরি কমিশন গঠন করতে হবে এবং তা দ্রুত বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করতে হবে।

টাইম অফিস গেটে আয়োজিত এই গেট মিটিংয়ে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী। এ সময় দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের ১ নম্বর কার্যনির্বাহী সদস্য মিলন বিশ্বাস, সহ-সভাপতি সাহাদ আলী, সহ-সাধারণ সম্পাদক-১ কামরুজ্জামান টুটুল এবং সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ স্থানীয় শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চিনি শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের পেটে লাথি মারা বন্ধ করতে এই দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে।

গেট মিটিং থেকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মোবারকগঞ্জ চিনিকলে আগামী দিনগুলোর জন্য ধাপে ধাপে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত নতুন কর্মসূচিগুলো হলো—২১ জুলাই (মঙ্গলবার): সকালে মিল প্রাঙ্গণে বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রথম দফায় ২ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করা হবে। ২২ জুলাই (বুধবার): সকালে পুনরায় বিক্ষোভ মিছিল এবং সকাল ১০টা থেকে টানা ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। ২৩ জুলাই (বৃহস্পতিবার): সকাল ৮টা থেকে মিলের সমস্ত উৎপাদন ও দাপ্তরিক কাজ বন্ধ রেখে পূর্ণ দিবস (সারাদিন) কর্মবিরতি পালন করা হবে এবং একই সাথে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ প্রদর্শন করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *