এনএসআই কর্মকর্তা সেজে তেল নিতে গিয়ে ধরা পড়লো প্রতারক যুবক!

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ)ঝিনাইদহ:

‎ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সিনিয়র ফিল্ড অফিসার পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হাফিজ উল্লাহ (২২)। তিনি কালীগঞ্জ পৌর শহরের ফয়লা কলেজপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আটকের পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

‎সোমবার (১৩ এপ্রিল) কালীগঞ্জ শহরের একটি ফুয়েল স্টেশন থেকে তাকে আটক করে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ শহরের একটি ফুয়েল স্টেশনে গিয়ে লাইন ভেঙে তেল দাবি করেন হাফিজ উল্লাহ। এসময় জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়ানো অন্য লোকজন ও শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ওই যুবক।
‎এক পর্যায়ে হাফিজ উল্লাহ নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে দেন। এমনকি নিজের নামে বানানো একটি ভুয়া আইডি কার্ড দেখান তিনি। এ সময় তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এনএসআই গোয়েন্দা সংস্থার একটি টিম ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করে।

‎একাধিক গোয়েন্দা সংস্থা সূত্র জানিয়েছে, হাফিজ উল্লাহ কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা। গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে সে প্রতিদিন বিভিন্ন পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে থাকে। সংগৃহিত তেল সে কালোবাজারে বা বেশি দামে বিক্রি করে কিনা, সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়।

‎কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করেনি। এনএসআইয়ের একটি টিম হাফিজ উল্লাহ নামে একজনকে আটক করে থানা কম্পাউন্ডে জিজ্ঞাসাবাদ করছে। আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হতে পারে বলে জেনেছি।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *