ঈদুল আজহায় ১৩ জেলায় কঠোর নিরাপত্তার নির্দেশ ডিআইজি’র

ঈদুল আজহায় ১৩ জেলায় কঠোর নিরাপত্তার নির্দেশ ডিআইজি’র

স্ফুলিঙ্গ ডেক্স :

ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার মার্চ ও এপ্রিল/২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা’ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টার দিকে রাজধানী ঢাকায় অবস্থিত রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক।

ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল জানায়, অনুষ্ঠিত এই অপরাধ সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার মার্চ ও এপ্রিল মাসে সংঘটিত বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক অপরাধের সার্বিক চিত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। সভায় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা এবং ইউনিট প্রধানদের আরও দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন ডিআইজি মহোদয়।

বিশেষ করে রেঞ্জের সার্বিক অপরাধের চিত্র উন্নয়ন, ভুক্তভোগীদের দ্রুততম সময়ে আইনি সেবা প্রদান নিশ্চিতকরণ, তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল পর্যবেক্ষণ (Cyber Monitoring) বৃদ্ধি এবং অপরাধী চক্রকে দমনে জেলাগুলোতে সমন্বিত চিরুনি অভিযানে আরও গতি আনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঢাকা রেঞ্জের মহাসড়ক ও জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ডিআইজি রেজাউল করিম মল্লিক। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা, কোরবানির পশুর হাটের ইজারা ও নিরাপত্তা, জাল টাকার কারবার রোধ এবং মহাসড়কে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সুপারদের বিশেষ ছক অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়।

ঢাকা রেঞ্জের এই মেগা অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন  আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) জনাব রুমানা আক্তার, পিপিএম-সেবা,অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী,অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার টাঙ্গাইল মোহাঃ ইমামুর রশীদ,পুলিশ সুপার, ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা।

এছাড়াও ঢাকা রেঞ্জের অধীনস্থ ১৩টি জেলার সম্মানিত পুলিশ সুপারগণ (এসপি) স্বশরীরে এই সভায় উপস্থিত থেকে নিজ নিজ জেলার আইনশৃঙ্খলার সার্বিক খতিয়ান তুলে ধরেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *