অবৈধভাবে তেল মজুত : ফিলিং স্টেশনসহ দুই জায়গায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে তেল মজুত করার অপরাধে একটি ফিলিং স্টেশনসহ দুই স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার দেহাটি গ্রামের ‘পিয়াস ফিলিং স্টেশন’-এ অবৈধ মজুতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নজরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে আতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন উদ্ধারকৃত বিপুল পরিমাণ ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়। তেল বিক্রির লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেন আদালত।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। তিনি জানান, তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুত রোধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তেলের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন সজাগ রয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *