আমন্ত্রিত অতিথির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা

আমন্ত্রিত অতিথির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
পটুয়াখালীর কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে গিয়ে হামলার শিকার হয়েছেন মোঃ শহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহিদুল ইসলাম তার চাচাতো মেয়ের জামাই বাড়িতে নাতির বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। অনুষ্ঠানের এক পর্যায়ে বিয়ের বিষয় নিয়ে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের সবুজ পঞ্চায়েত, মিরাজ পঞ্চায়েত, মোজাম্মেল পঞ্চায়েত, শামসুল হক ও শামীম পঞ্চায়েতসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। এতে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে।
পরে স্বজনরা আহত শহিদুল ইসলামকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *