প্রতিবন্ধী আক্কাস খান কে  থ্রী- হুইল উপহার : মানবিক দৃশ্যমান দৃষ্টান্ত রাখলেন মানবতার ফেরিওয়ালা ” অভি বিশ্বাস” 

প্রতিবন্ধী আক্কাস খান কে  থ্রী- হুইল উপহার : মানবিক দৃশ্যমান দৃষ্টান্ত রাখলেন মানবতার ফেরিওয়ালা ” অভি বিশ্বাস” 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু , কলাপাড়া :
কলাপাড়ায় অসহায় প্রতিবন্ধী আক্কাস খান’র চলাফেরার সুবিধার্থে একটি থ্রী-হুইল থ্রি-হুইলার উপহার দিয়ে মানবিক দৃশ্যমান দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজধানী ঢাকায় কর্মরত সমাজসেবক অভি বিশ্বাস।
কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য সাদা মনের ভালো মানুষ মরহুম আলহাজ্ব বশির উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। অভি বিশ্বাস কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বিশ্বাস বাড়ির কৃতি সন্তান এবং কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম বশির উদ্দিন বিশ্বাস’র সুযোগ্য পুত্র। তিনি বশির উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রতিবন্ধী আক্কাস খান’র জীবনসংগ্রাম এবং চলাচলের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকশের পর বিষয়টি অভি বিশ্বাসের নজরে আসে। পরে তিনি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আক্কাস খান’র চলাফেরার কষ্ট লাঘবে একটি  থ্রি-হুইলার উপহার দেন।
এসময় স্থানীয়রা অভি বিশ্বাসের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অভি বিশ্বাস মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। থ্রি-হুইলার পেয়ে আবেগাপ্লুত আক্কাস খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আমি চলাফেরায় অনেক কষ্ট করতাম। এখন সহজে চলাচল করতে পারবো। আল্লাহ যেন অভি বিশ্বাসকে  নেক হায়াত দান করেন এবং প্রতিক্ষনে ভালো রাখেন। ”ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *