পত্রিকা অফিসে ইয়াবা সেবন : ৩ ‘কথিত’ সাংবাদিকসহ আটক ৫

পত্রিকা অফিসে ইয়াবা সেবন : ৩ ‘কথিত’ সাংবাদিকসহ আটক ৫

স্ফুলিঙ্গ ডেক্স :

সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে তিন ‘কথিত সাংবাদিক’সহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর সদরের গরুবাজার এলাকায় অবস্থিত ‘কালনী নিউজ’ নামক একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশ ওই অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন: লালন পারভেজ (৩২): কথিত সাংবাদিক, কালনী নিউজ, জুমন মোড়ল (৩৫) জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী, দিলোয়ার হোসেন (৩৩) স্থানীয় পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী, আলমগীর মিয়া (৩৬) ও ৫. মাহফুজ মিয়া (৩২)।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান চালানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *