যশোর অভয়নগর ভবদহ আন্দোলনের নেতা রণজিৎ বাওয়ালীর স্ত্রী কালী দাসীর মৃত্যু

যশোর অভয়নগর ভবদহ আন্দোলনের নেতা রণজিৎ বাওয়ালীর স্ত্রী কালী দাসীর মৃত্যু

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর স্ত্রী কালী দাসী বাওয়ালী (৭২) মারা গেছেন। বুধবার (৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোরের অভয়নগর নগর উপজেলার ডুমুরতলা এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কালী দাসী বাওয়ালী দীর্ঘ প্রায় ছয় মাস ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানান,কালী দাসী বাওয়ালী ছিলেন শ্রমজীবী মানুষের একজন অকৃত্রিম বন্ধু। ভবদহ পানি নিষ্কাশন আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন এবং এলাকার নারীদের সংগঠিত করে আন্দোলনে সম্পৃক্ত করতেন। কৃষকদের ন্যায্য দাবির আন্দোলনেও তিনি মানুষকে উৎসাহ দিতেন। জীবিত অবস্থায় তিনি শ্রম বিক্রি করে সংসার চালানোর পাশাপাশি স্বামী রণজিৎ বাওয়ালীর আন্দোলনের খরচও জোগান দিতেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পালসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া পৃথক শোকবার্তায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *