আইসক্রিম খাইয়ে শিশুকে অপহরণ : হাত-পা বেঁধে ফেলে রাখা হলো পুরনো কবরে

আইসক্রিম খাইয়ে শিশুকে অপহরণ : হাত-পা বেঁধে ফেলে রাখা হলো পুরনো কবরে

স্ফুলিঙ্গ  রিপোর্ট :
যশোরে ৯ বছরের এক শিশুকে অপহরণ করে কবরস্থানে ফেলে রাখার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে অন্যত্র নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের বাসিন্দা মতিয়ার গাজীর মেয়ে তুনজিরা (৯) গত ৩ মে দুপুর ১টার দিকে বাড়ি থেকে হেঁটে বড় বোনের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে মাহিদিয়া গ্রামের একটি উন্মুক্ত কবরস্থানের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে আইসক্রিম খেতে দেয়।
আইসক্রিম খাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা তার হাত-পা ও মুখ বেঁধে একটি পুরনো খালি কবরে ফেলে রাখে। পরে বিকেল ৩টার দিকে তাকে সেখান থেকে তুলে মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
পথে শিশুটি কিছুটা সুস্থ হয়ে কান্নাকাটি শুরু করলে দুর্বৃত্তরা তাকে চৌগাছা উপজেলার টেংগুপুর এলাকার একটি ইটভাটার কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে এক ইজিবাইক চালক শিশুটির কাছ থেকে ঘটনা শুনে তাকে তার বড় বোনের বাড়িতে পৌঁছে দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার জানিয়েছেন এমন একটা অভিযোগ পাওয়া গেছে, অফিসার নির্ধারণ করে তিনি তদন্তপূর্ব ব্যবস্থা নিবেন। ফাইল ছবি ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *