শংকরপুরে ভাঙারি ব্যবসায়ীর ওপর হামলা : শাবলের আঘাতে ভাঙলো আঙুলের হাড়

শংকরপুরে ভাঙারি ব্যবসায়ীর ওপর হামলা : শাবলের আঘাতে ভাঙলো আঙুলের হাড়

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম এবং প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (০২ মে) কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ এপ্রিল রাতে আব্দুস সালাম বাসার সামনের মাঠে কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে প্রসেন তাকে লোহার শাবল দিয়ে আক্রমণ করেন। এতে সালামের বাম হাতের দুটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে বাঁচাতে স্ত্রী রহিমা বেগম এগিয়ে এলে তাকেও লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতরা বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অভিযুক্ত প্রসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *