মোঃ মাসুদ রানা,(কালীগঞ্জ) ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার বারবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের একটি বাস বারবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ৮ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে এ ঘটনায় গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বাসটি খাদে পড়লেও পুরোপুরি উল্টে যায়নি। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ছবি সংগৃহীত।

