চুরি হওয়া টিউবওয়েলসহ দুই চোর আটক

চুরি হওয়া টিউবওয়েলসহ দুই চোর আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট : 

যশোরের মনিরামপুর উপজেলার চুরি হওয়া একটি টিউবওয়েলসহ দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা রাহাত চৌধুরীর বাড়ির পাশে স্থাপিত একটি টিউবওয়েল সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে চুরি হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা ভাঙ্গারির দোকানের পেছনে দুই যুবককে চুরি করা টিউবওয়েলসহ দেখতে পেয়ে আটক করে।

আটককৃতরা হলো রিদয় হোসেন (১৯) ও সিয়াম (১৫)। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় এবং চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করে।

পুলিশ জানায়,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *