স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুর উপজেলায় জমি-জায়গা নিয়ে বিরোধের জেরে মারামারিতে এক নারী গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার খানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাথী দাস (৩৭) ওই গ্রামের বাসিন্দা চৈতন্য দাসের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, জমি মাপাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সকালে জমি মাপার সময় অভিযুক্ত মধু দাস, লক্ষণ দাস ও রাম দাসের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাথী দাসকে মারধর করে এবং লোহার রড দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মনিরামপুর থানার পুলিশ। ফাইল ছবি।

