পুকুর থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (আনুমানিক যুবতী) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার ব্র্যাক অফিস সংলগ্ন হাইওয়ে রোডের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পুকুরের মধ্যে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম বা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, “মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যাকাণ্ড না কি অন্য কোনো কারণ, তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের পাশাপাশি নিহতের পরিচয় জানতে আশপাশের থানাগুলোতেও বার্তা পাঠিয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *