চা দিতে দেরি হওয়ায় ২ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা !

চা দিতে দেরি হওয়ায় ২ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা !

স্ফুলিঙ্গ ডেক্স :

চট্টগ্রামের হাটহাজারীতে এক অমানবিক ও নৃশংস ঘটনা ঘটেছে। তুচ্ছ কারণে চা দিতে দেরি হওয়ায় গর্ভধারিণী মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দুই মাসের এক দুগ্ধপোষ্য কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা করার অভিযোগ উঠেছে জন্মদাতা পিতা ওসমান গণির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহীম মেম্বার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম মেহেরা।

নিহত শিশুটির মামা জাহেদ জানান, সকালে শিশুটির পিতা ওসমান গণি তার স্ত্রী সুমাইয়া আক্তারকে চা তৈরি করতে বলেন। চা দিতে সামান্য দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে ওসমান গণি স্ত্রীর কোল থেকে ছোট্ট মেহেরাকে ছিনিয়ে নিয়ে সজোরে মাটিতে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির করুণ মৃত্যু হয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত পিতাকে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *