পেট্রলে সিঁদুর মিশিয়েই ‘অকটেন’!

স্ফুলিঙ্গ ডেক্স :

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় প্রশাসন এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ২ হাজার ১২৫ লিটার তেল। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, সেখানে পেট্রলের সাথে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরি করে সাধারণ গ্রাহকদের ধোঁকা দেওয়া হচ্ছিল।

বুধবার (৮ এপ্রিল) মধ্যরাতে জুড়ী উপজেলার সমাই বাজারের ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’-এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার। প্রথমে তেল মজুতের কথা অস্বীকার করলেও তল্লাশিতে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রল উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ৫০ গ্রাম সিঁদুর জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা এই সিঁদুর পেট্রলে মিশিয়ে সেটিকে অকটেনের রঙ দিয়ে চড়া দামে বাজারে বিক্রি করে আসছিল। এই অপরাধে প্রতিষ্ঠানের মালিক ফখরুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজারের ‘নাফিজ ভ্যারাইটিজ স্টোর’-এ অভিযান চালান ইউএনও গালিব চৌধুরী। সেখান থেকে ৭২৫ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়। বেশি দামে তেল বিক্রির অপরাধে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল পরদিন প্রকাশ্যে নিলামে বিক্রি করে দেয় প্রশাসন।

জুড়ীর ইউএনও (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার ও বড়লেখার ইউএনও গালিব চৌধুরী জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লুটতে দেওয়া হবে না। সিঁদুর মিশিয়ে নকল জ্বালানি বিক্রির মতো ভয়ংকর জালিয়াতির বিরুদ্ধে নিয়মিত তদারকি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *