জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (কোটচাঁদপুর)ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে শিরিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বনবিভাগ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিরিনা খাতুন ওই এলাকার রমজান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনা খাতুন প্রতিদিনের মতো ওই এলাকার একটি কেক ফ্যাক্টরির মালিক আব্দুস সালামের মেয়ে মিম ও ছেলে হাবিবুর রহমানসহ কয়েকজন শিক্ষার্থীর জন্য টিফিন নিয়ে যেতেন। সোমবার দুপুরে তিনি টিফিন দিতে গিয়ে ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যাক্টরিতে থাকা জেনারেটরের ঘূর্ণায়মান ফিতায় অসাবধনতাবশত তার ওড়না আটকে গেলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা ফ্যাক্টরির মালিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *