কোটচাঁদপুরে ইটভাটার গ্রাসে সড়ক : কাদার রাজ্যে জিম্মি সাফদারপুরবাসী

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের মকসেদ মোড় এলাকাটি এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বেপরোয়া কার্যক্রমের ফলে এই অঞ্চলের প্রধান সড়কটি এখন মৃত্যুফাঁদে রূপ নিয়েছে। আজ রোববার তপ্ত দুপুরেও সেখানে দেখা গেছে হালকা বৃষ্টিতে কাদার তাণ্ডব, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

​রাস্তার বেহাল দশা ও কাদা-মাটির উপদ্রব দুপুর বেলা সরজমিনে দেখা যায়, ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি রাস্তার ওপর স্তূপ হয়ে আছে। সামান্য বৃষ্টি বা ট্রাক থেকে পড়া পানির স্পর্শে এই মাটিই পিচ্ছিল কাদায় পরিণত হয়।

​দুর্ঘটনার মহড়া ও জীবনের ঝুঁকি স্থানীয়দের অভিযোগ,হালকা বৃষ্টি হলেই রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে যায় যে, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যাচ্ছে। ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দুপুরের ব্যস্ত সময়ে পিচ্ছিল রাস্তার কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে সচেতন মহল।

​পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব অবৈধ এই ইটভাটার কালো ধোঁয়া আর ধুলিকণার কারণে আশপাশের ফসলি জমি ও গাছপালার ব্যাপক ক্ষতি হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় হলেও ভাটা মালিকরা তা মানছেন না।

​সচেতন মহলের ভাষ্য:”আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করি।ইটভাটার ট্রেক্টারগুলো বেপরো’ য়া গতিতে চলে এবং পুরো রাস্তা কাদা-মাটিতে একাকার করে রাখে। ​

প্রশাসনের প্রতি জোরালো আহ্বান সাফদারপুর মকসেদ মোড়ের এই জনদুর্ভোগ লাঘবে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি রাস্তা পরিষ্কার রাখা এবং ফিটনেসবিহীন ট্রাক্টর চলাচলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

​উপেক্ষিত এই জনপদ কি পাবে নিরাপদ সড়কের নিশ্চয়তা? প্রশাসনের কার্যকর নজরদারির অপেক্ষায় প্রহর গুনছে কোটচাঁদপুরবাসী।

ছবি ভিডিও থেকে নেয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *