ধর্ষণের অভিযোগে ভেটেরিনারি সার্জন ডা. সফিউল পুলিশের খাঁচায়

স্ফুলিঙ্গ ডেক্স :

দিনাজপুরের হাকিমপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক নারীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. সফিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সফিউল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার আতিয়ার রহমানের ছেলে।

ভুক্তভোগী নারীর দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, ডা. সফিউলের সঙ্গে ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘনিষ্ঠতা তৈরি হয়। বিয়ের আশ্বাস দিয়ে ওই কর্মকর্তা নিজ সরকারি কোয়ার্টারে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি ওই নারীর পূর্বের স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটানোর জন্যও তিনি চাপ প্রয়োগ করেন। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, গত ১৮ জানুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয় এবং তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন।

 মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি একটি ডাক নোটিশের মাধ্যমে ওই নারী জানতে পারেন যে, অভিযুক্ত কর্মকর্তা তাকে গত ১০ ফেব্রুয়ারি তালাক দিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে অভিযুক্ত কর্মকর্তা পুনরায় ‘গল্প করার’ কথা বলে ভুক্তভোগীকে ডেকে পাঠান। সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রাণিসম্পদ অফিসে গেলে সেখানে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ধর্ষণ ও আপত্তিকর ভিডিও সংক্রান্ত অভিযোগও আনা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতীকী-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *