কলাপাড়ায় ৬হাজার ২’শ লিটার জ্বালানি তেল জব্দ

 বিশ্বাস শিহাব পারভেজ মিঠু :
প্রস্তাবিত জেলা  কলাপাড়ায় অবৈধভাবে পরিবহনের সময় বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলার থেকে ৩ হাজার ২’শ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়। জানা গেছে, ট্রলারটি ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল নিয়ে কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
অভিযানের পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহনের দায়ে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ফিলিং স্টেশন থেকে অনিয়মিতভাবে তেল সংগ্রহ, মজুদ ও অবৈধ পরিবহনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রম রোধে অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
বর্তমানে জব্দকৃত তেল আইনানুগ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *