তেল আছে কিন্তু বিক্রি নেই!

নিজস্ব প্রতিবেদক,রফিক মন্ডল, ঝিনাইদহ থেকে : ঝিনাইদহে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা এবং পরিমাপে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগে ৪টি তেল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) জেলা প্রশাসন ও বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় যৌথভাবে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআই-এর পরিদর্শক মামুনুর রহমানের নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, কিছু ফিলিং স্টেশন কৃত্রিম সংকট তৈরি করতে মজুত থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি বন্ধ রেখেছে।

অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪টি পাম্পকে বিভিন্ন অংকে জরিমানা করেন। এর মধ্যে ইয়াফাতা ফিলিং স্টেশন: ১০ হাজার টাকা,ইউসুফ-২ ফিলিং স্টেশন: ৫ হাজার টাকা,ঝিনাইদহ ফিলিং স্টেশন: ২ হাজার টাকা, তামিম ফিলিং স্টেশন: ১০ হাজার টাকা।

 এদিকে তেল নিতে এসে পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৫ জন মোটরসাইকেল চালককে আটক করে জরিমানা করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, জ্বালানি তেল নিয়ে কোনো ধরণের কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরণের তদারকি ও মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *