৪বছর পর স্বামীর আমৃত্যু কারাদণ্ডের আদেশ

স্ফুলিঙ্গ ডেক্স :

ফরিদপুরের তাম্বুলখানায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

 মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালে পারিবারিকভাবে জোৎস্না বেগমের (২১) সঙ্গে রাশেদ মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের নেশায় মত্ত রাশেদ দফায় দফায় টাকা দাবি করতে থাকেন। জোৎস্নার গয়না বিক্রি করে পাওয়া টাকাও মাদক সেবনে ব্যয় করতেন রাশেদ। ২০২০ সালের ১৬ জুলাই পুনরায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করলে জোৎস্না তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদ ঘরের ভেতর স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

শরীরের অধিকাংশ পুড়ে যাওয়া অবস্থায় জোৎস্নাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ১৭ জুলাই তার মৃত্যু হয়। ওই দিনই নিহতের বড় ভাই জলিল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী জানান, স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি যৌতুকের অপরাধে রাশেদকে আরও ৩ বছরের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ঘটনার সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রাশেদের ভাই হাসিব মোল্লাকে আদালত খালাস প্রদান করেছেন। রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *