বাস-মাইক্রোবাস সংঘর্ষে লণ্ডভণ্ড আনন্দ

স্ফুলিঙ্গ ডেক্স :

ফরিদপুরের ভাঙ্গায় বিয়েবাড়ির আনন্দযাত্রায় নেমে এল বিষাদের ছায়া। মাদারীপুর থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে ‘ইলিশ পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) রাত আটটার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি বিয়ের অতিথি নিয়ে মাদারীপুর থেকে ভাঙ্গা হয়ে ফিরছিল। বেসুমপুরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইলিশ পরিবহনের বাসের সাথে সেটির ধাক্কা লাগে। দুর্ঘটনার পরপরই উভয় যানের চালক ও যাত্রীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদের এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি শান্ত করতে স্থানীয়রা এগিয়ে এলে তারাও হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও দুজনকে গুরুতর অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *