প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি : জামায়াত কর্মী গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও অপপ্রচার চালানোর অভিযোগে আজিজুল হক (৩৫) নামের এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজিজুল হক মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের ইব্রাহিমের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত একটি ফেসবুক পেজ থেকে এক নারীর ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি এডিট করে আপত্তিকর ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। আজিজুল হক সেই বিতর্কিত পোস্টটি নিজের ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। বিষয়টি নজরে এলে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঝনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানা পুলিশ। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, ওই আইডি থেকে নিয়মিত দেশ ও সরকারবিরোধী বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছিল।

 মুক্তাগাছা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রীর মানহানি ও অপপ্রচারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কারণে সময় অতিবাহিত হওয়ায় প্রাথমিকভাবে তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তবে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালত শুনানি শেষে আজিজুলকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

ফাইল ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *