গাড়ি ভাড়া নিয়ে সংঘর্ষে পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ

স্ফুলিঙ্গ ডেক্স :

মাদারীপুরের শিবচরে গাড়ি ভাড়া করা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিবহন শ্রমিক ও স্থানীয় এক বিএনপি নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় আরমান সরদার (৩৫) নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী ইথু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে একটি প্রাইভেটকার ভাড়া করতে গেলে চালকের সঙ্গে ভাড়ার টাকা নিয়ে কাটাকাটি হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে আজমলের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ফারুক মোল্লা নামে এক ব্যক্তির পরিবহন অফিসে হামলা চালানো হয়। এ সময় পিস্তলের গুলিতে আরমান নামে এক শ্রমিক গুরুতর জখম হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই ঘটনার পর সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ও শিবচর থানার ওসি মো. আমির হোসেন সেরনিয়াবাত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেছে।

শিবচর থানার ওসি জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছবিটি সিসিটিভি থেকে সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *