স্ত্রীর বোরকাই কেড়ে নিল স্বামীর প্রাণ!

স্ফুলিঙ্গ ডেক্স : ২৮ মার্চ ২০২৬

সবেমাত্র শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন স্বামী-স্ত্রী। আনন্দঘন পরিবেশটা বিষাদে রূপ নিতে সময় লাগল মাত্র কয়েক সেকেন্ড। চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নাজমুল নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাবিবুর রহমান নাজমুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ও তার স্ত্রী ফারজানা আক্তার ফারিহা (২৮) কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলে বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রামে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় ফারিহার বোরকা পেঁচিয়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই ছিটকে পড়ে যান।

দুর্ঘটনাস্থলেই হাবিবুর রহমান নাজমুল প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত ফারজানা আক্তার ফারিহাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *