মায়ের কোলে ফেরার আকুতি : ঝিনাইদহে উদ্ধার হওয়া বাকপ্রতিবন্ধী শিশুটি চিনতে পারছেন কি?

মায়ের কোলে ফেরার আকুতি : ঝিনাইদহে উদ্ধার হওয়া বাকপ্রতিবন্ধী শিশুটি চিনতে পারছেন কি?

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ | ২৬ মার্চ ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে উদ্ধার হওয়া আনুমানিক ১০ বছর বয়সী এক কন্যা শিশু তার আপনজনদের ফিরে পেতে ছটফট করছে। শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় নিজের নাম বা পরিচয় বলতে পারছে না। বর্তমানে সে মধুহাটি ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের হেফাজতে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ২নং মধুহাটি ইউনিয়নের চুলকানি বাজারে একা ঘোরাঘুরি করতে দেখে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। শিশুটি কথা বলতে না পারায় তার গ্রাম বা মা-বাবার নাম জানা সম্ভব হচ্ছে না। তবে সে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য বারবার ইশারায় আকুতি জানাচ্ছে।

একটি অসহায় শিশুর মুখে হাসি ফোটাতে এবং তাকে তার প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। যদি কোনো ব্যক্তি ছবিতে থাকা এই শিশুটিকে চিনে থাকেন বা তার পরিবারের পরিচয় জেনে থাকেন, তবে দয়া করে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের মোবাইল নাম্বার: ০১৭২৫৮২৫৩১৩

আপনার একটি শেয়ার হয়তো এই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারে। তাই মানবিক কারণে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল। আসুন, একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারকে পুনরায় এক করতে আমরা সবাই এগিয়ে আসি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *