শহীদ স্মরণে ঝিনাইদহ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ স্মরণে ঝিনাইদহ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

রফিক মণ্ডল, ঝিনাইদহ | ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ঝিনাইদহ প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঝিনাইদহ জেলা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ আমাদের গর্ব। শহীদদের রক্তে ভেজা এই স্বাধীনতা রক্ষায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে সংবাদকর্মীদের ভূমিকা সবসময় অগ্রগণ্য থাকবে। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *