রাজনৈতিক আধিপত্যের বলি গৃহবধূ

রাজনৈতিক আধিপত্যের বলি গৃহবধূ

স্ফুলিঙ্গ ডেক্স : ২৩ মার্চ, ২০২৬

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারের লড়াই কেড়ে নিল এক নিরপরাধ গৃহবধূর প্রাণ। সোমবার সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামে বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চায়না খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় ইসলাম প্রামাণিক ও রাজা গ্রুপের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। রোববার রাতে ইসলাম প্রামাণিকের এক স্বজনকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধ চরমে পৌঁছায়। সোমবার সকাল ৮টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রণক্ষেত্রে পরিণত করে পুরো গ্রাম। এসময় এলোপাতাড়ি গুলিবর্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারান শুকুর আলীর স্ত্রী চায়না খাতুন।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ইসলাম প্রামাণিক গ্রুপের দাবি, আলোচনার মাধ্যমে মীমাংসার প্রস্তুতির সময় রাজা গ্রুপের লোকজন অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে।অপরদিকে রাজা গ্রুপ অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ঘটনাস্থলেই ছিলেন না। এমনকি গুলিতে নয়, ওই গৃহবধূ স্ট্রোকে মারা গেছেন বলে তিনি দাবি করেন।

 

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ফাইল ছবি।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *