বখাটেদের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

বখাটেদের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

স্ফুলিঙ্গ ডেক্স: ২১ মার্চ ২০২৬

​পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে যখন উৎসবের আমেজ তুঙ্গে, ঠিক তখনই রাজধানীর মগবাজারে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ মাদরাসা সংলগ্ন খেলার মাঠ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

​নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের রংমিস্ত্রি মো. ফারুকের বড় ছেলে। বর্তমানে তারা মগবাজারের চেয়ারম্যান গলি এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

​প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুরা জানান, শুক্রবার ইফতারের পর রাব্বি তার দুই বন্ধু ও এক বান্ধবীর সাথে মধুবাগ মাদরাসা মাঠের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫-৬ জন কিশোর তাদের ঘিরে ধরে। তুচ্ছ কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বখাটেরা রাব্বির বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

​গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

প্রতীকী ছবি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *