ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগাম ঈদ উদযাপন হচ্ছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আগাম ঈদ উদযাপন হচ্ছে

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর) | ২০ মার্চ ২০২৬

সারাদেশে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চললেও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামে আজ শুক্রবার (২০ মার্চ) আনন্দঘন পরিবেশে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিল রেখে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার ওপর ভিত্তি করে স্থানীয় কয়েকশ মুসল্লি আজ ঈদের নামাজ আদায় করেছেন।

শুক্রবার সকালে হরিণাকুণ্ডু পৌর এলাকার বোয়ালিয়া ও কুলবাড়ীয়াসহ কয়েকটি স্থানে ঈদের বিশেষ জামায়াত অনুষ্ঠিত হয়। এসব জামায়াতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। দীর্ঘ কয়েক বছর ধরেই তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এভাবে একদিন আগেই রোজা শুরু করেন এবং ঈদ উদযাপন করে আসছেন।

নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগাম ঈদের এই খবরে নির্ধারিত গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এবং ঘরে ঘরে সেমাই-পায়েসসহ নানা পদের আপ্যায়নের ধুম লেগেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *