শতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো বিরামপুরের সচেতন নাগরিক সমাজ

স্ফুলিঙ্গ রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর সচেতন নাগরিক বৃন্দের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে যশোর উপশহরের সফুল্লাহর মোড় এলাকায় সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল শতাধিক পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

‘যে যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াই’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন। বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। সমাজের সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসেন, তবেই ঈদের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমরা বিশ্বাস করি।

উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন, টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক মহাদেব ব্যানার্জি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলার আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিরামপুর সচেতন নাগরিক বৃন্দের আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *