স্ফুলিঙ্গ ডেক্স : দেশের আটটি জেলার ওপর দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) সকালের মধ্যে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
ঝড়ের কবলে পড়তে পারে যেসব এলাকা: আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালের মধ্যে দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
নদীবন্দরে সংকেত: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে অত্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতীকী-ছবি


