প্রবাসীপুত্রের করুণ পরিণতি : প্রতিবেশীর ছাদে ৬ বছরের শিশুর লাশ

প্রবাসীপুত্রের করুণ পরিণতি : প্রতিবেশীর ছাদে ৬ বছরের শিশুর লাশ

স্ফুলিঙ্গ ডেক্স : নরসিংদীর রায়পুরায় ছয় বছরের এক শিশুর নিখোঁজ রহস্যের এক করুণ সমাপ্তি ঘটেছে। বাড়ি থেকে নিখোঁজের একদিন পর প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আবদুর রহমান নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

নিহত শিশু আবদুর রহমান চরমরজাল গ্রামের প্রবাসী শক্কুর আলীর সন্তান। ঘটনার শুরু গত শনিবার সকালে। মায়ের কাছ থেকে বায়না ধরে টাকা নিয়ে বাড়ির পাশের দোকানে খাবার কিনতে গিয়েছিল সে। কিন্তু এরপর আর মায়ের কোলে ফেরেনি ছোট্ট রহমান। স্বজনরা চারদিকে খুঁজেও যখন সন্ধান পাচ্ছিলেন না, তখন নিরুপায় হয়ে থানায় ডায়েরি করেন তারা।

রবিবার সকাল ১০টার দিকে প্রতিবেশী ইদ্রিস মিয়া যখন তার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে যান, তখনই আঁতকে ওঠেন তিনি। সেখানে পড়ে থাকতে দেখেন নিখোঁজ সেই শিশুর নিথর শরীর। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রহমানকে শনাক্ত করেন।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি সরিয়ে নেয়। প্রাথমিকভাবে শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে এটি কোনো হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে।

১৫ মার্চ, ২০২৬                                                                                                     প্রতীকী-ছবি

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *