পানের হাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

পানের হাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

স্ফুলিঙ্গ রিপোর্ট : বাগেরহাটের মোল্লাহাটে রাতের অন্ধকারে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উদয়পুর ইউনিয়নের গাড়ফা পানের হাটের সামনে দুর্বৃত্তরা সোহাগ শেখ (৪২) নামের ওই ব্যক্তিকে টার্গেট করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোহাগ শেখ রাতে পানের হাট এলাকায় অবস্থান করছিলেন।  কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মাটিতে লুটিয়ে পড়েন সোহাগ। হামলাকারীরা দ্রুত ওই এলাকা ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগ স্থানীয় দৈবকান্দী গ্রামের দাউদ শেখের সন্তান।

একজন ব্যবসায়ীকে এভাবে জনসমক্ষে গুলি করে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন এই হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানিয়েছেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ মাঠে রয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *