যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মোস্তাফিজ্জোহা সেলিম

যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই : মোস্তাফিজ্জোহা সেলিম

মেহেদী হাসান জিত, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পৌর ও ইউনিয়ন পর্যায়ের খেলাধুলার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় বেনাপোলে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর উদ্যোগে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে ক্রীড়ার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে আহ্বায়ক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই বেনাপোল পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনসহ খেলাধুলার পরিবেশ উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এ সময় আসন্ন ঈদ উপলক্ষে বেনাপোলের যেসব কৃতি সন্তান ঢাকা ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন, তাদেরকে নিয়ে আগামী ২৩ মার্চ একটি প্রীতি টুর্নামেন্ট আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *