১৭মাসের মেহেরিনার শেষ সফর: বাবার চালিত গাড়িই কেড়ে নিল প্রাণ

স্ফুলিঙ্গ রিপোর্ট :পরিবার নিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন নৌবাহিনীর কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম। স্টিয়ারিং হুইল ছিল নিজের হাতেই, পাশে বসেছিলেন স্ত্রী আতিয়া। পেছনের আসনে ছিল তাদের আদরের ১৭ মাস বয়সী কন্যাসন্তান মেহেরিনা। কিন্তু ঝালকাঠির রাজাপুরে এসে এক পলকেই সব শেষ হয়ে গেল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি যখন সড়কের পাশের খাদে আছড়ে পড়ল, তখন কেউ কল্পনাও করেনি এই ছোট মেহেরিনা আর কোনোদিন তার বাবার কোলে ফিরে আসবে না।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝালকাঠি-রাজাপুর মহাসড়কের ব্র্যাকমোড় এলাকায় ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বাগড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। তারা ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনকে বের করে আনেন। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, ছোট্ট মেহেরিনা আর বেঁচে নেই। গুরুতর আহত বাবা-মা এখন চিকিৎসাধীন, কিন্তু সন্তানের শোক যেন তাদের শারীরিক আঘাতকেও হার মানিয়েছে।

রাজাপুর থানা পুলিশ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নৌবাহিনীর ওই কর্মকর্তা ভোলার দৌলতখানের বাসিন্দা। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনার আকস্মিকতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

                                                                                                                               ছবি-সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *