জেলের জালে উঠে এল দুই বস্তা সরকারি ওষুধ

জেলের জালে উঠে এল দুই বস্তা সরকারি ওষুধ

স্ফুলিঙ্গ ডেক্স : ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এলে দুই বস্তা সরকারি ওষুধ। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওষুধের বস্তাগুলো উদ্ধার করেছে।

জানা গেছে,আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এলাকার ব্রহ্মপুত্র নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন স্থানীয় জেলেরা। এ সময় জালে উঠে আসে মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা।

স্থানীয় ও জেলেরা বস্তার ভেতরে মরদেহ থাকার আশঙ্কায় গফরগাঁও থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তাগুলোর মুখ খুলে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করে ওষুধ থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধ গুলো ২০২৩ সালের। কেউ হয়তো বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।

অপরদিকে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি উল্লেখ করেন।

ছবি সংগৃহীত

আরো পড়ুন

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

মেজর ফজলে রাব্বীর তীক্ষ্ণ নজরে অস্ত্র চক্রের পতন : শংকরপুরে পিস্তলসহ ধরা খেল শাহাদৎ

এআই ভুয়া প্রোফাইল রুখতে ফেসবুকে নতুন চমক: সম্পূর্ণ ফ্রিতে মিলবে ভেরিফায়েড ব্যাজ!

এসএসসির ১৮ লাখের বেশি পরীক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হচ্ছে

মাউশির অধীনস্থ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি

মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ

জনপ্রিয় ‘ইষ্ট বেকার স্লাইস ব্রেড সহ ৩ প্রতিষ্ঠানের ক্ষতিকর খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

র‍্যাবের ভালোবাসার উপহারে কাটছে ক্ষণিকের ক্ষুধা

ত্রুটিপূর্ণ প্রশ্নের শতভাগ নম্বর জমা হবে পরীক্ষার্থীদের খাতায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *