মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গণধর্ষণের শিকার নারী

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে গণধর্ষণের শিকার নারী

তালা ভেঙে নির্যাতিত নারীকে উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :খুলনায় নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে  এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ  উঠেছে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে নগরীর মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে । ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও তাঁর সহযোগী গা-ঢাকা দিয়েছেন ।

সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ জানান, এক সন্তানের জননী ওই নারী রাত সাড়ে ১০টার দিকে বন্ধু সায়মনের সঙ্গে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যান। সেখানে গিয়ে বন্ধুর কাছে তার পাওনা ৪ হাজার টাকা দাবি করেন। তখন তাকে বন্ধু তার কথিত চাচা পঙ্কজ শিকদারের কাছ থেকে টাকা নিয়ে দেবেন বলে ভবনের চিলেকোঠায় নিয়ে যান। সেখানে ভিকটিমকে আটকে রেখে সায়মন নিচে চলে যান। এরপর রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহীন ও বন্ধুর কথিক চাচা পঙ্কজ ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীকে ভেতরে তালাবদ্ধ রেখে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ আরো জানান,ধর্ষণের শিকার  তালাবদ্ধ ঔ নারী তার কাছে থাকা মোবাইল দিয়ে স্বামীকে বিষয়টি জানালে তিনি পুলিশকে জানান। পুলিশ তাৎক্ষণিক ওই নারীর সন্ধানে ঘটনাস্থলে আসে এবং এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ওই নির্যাতিত নারীকে উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, উদ্ধার করে ধর্ষণের শিকার নারীকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাঁকে স্বামীর হেফাজতে দেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনা কেউ আটক হয়নি। তবে গ্রেপ্তারের অভিযান চলছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *