নড়াইলে অবুঝ শিশু জান্নাতুল হত্যার প্রধান ঘাতক রবি আটক

নড়াইলে অবুঝ শিশু জান্নাতুল হত্যার প্রধান ঘাতক রবি আটক

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুলকে ধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যার প্রধান অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শিশু জান্নাতুলকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন ও গলা টিপে হত্যা করে কাঁথা দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায় রবিউল। ঘটনার পর নড়াইলজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ঘাতককে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ছাত্র-জনতা।

আজ মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় পলাতক রবিউলকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় উত্তেজিত জনতা তাকে চিনে ফেলে এবং ঘেরাও করে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি অজয় কুমার কুন্ডু জানান, আটককৃত আসামি রবিউলকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে এবং তার শারীরিক চিকিৎসার পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মর্মান্তিক এই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জঘন্য এই অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ছবি সংগৃহীত ও সম্পাদনা করা ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *