৮ স্বামীকে লুটে নবম বিয়েতে ধরা ‘ডাকাত বধূ’

স্ফুলিঙ্গ ডেক্স :

ভারতের মহারাষ্ট্রে ভুয়া বিয়ের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়া এক দুর্ধর্ষ নারী প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ‘ডাকাত বধূ’ হিসেবে পরিচিত এই নারী একে একে আটজন স্বামীকে নিঃস্ব করে তাদের সম্পদ লুটে নিলেও নবম বিয়ের পর শেষ রক্ষা হয়নি তার। মহারাষ্ট্রের বীড জেলার উমাপুর গ্রামের এক ব্যক্তিকে বিয়ের পর তার সব কীর্তিকলাপ ফাঁস হয়ে যায়।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে পুরুষদের বিয়ের ফাঁদে ফেলত। চক্রের সদস্যরা ঘটকের ছদ্মবেশে সহজ-সরল পুরুষদের খুঁজে বের করত। বিয়ের অনুষ্ঠানের পরপরই সুযোগ বুঝে কনে নগদ টাকা ও মূল্যবান অলঙ্কার নিয়ে চম্পট দিতেন। একইভাবে আটজন ভিন্ন ব্যক্তিকে বিয়ে করে তাদের সর্বস্ব লুট করেন এই নারী।

উমাপুর গ্রামের ওই ব্যক্তিকে বিয়ের কিছুদিনের মধ্যেই কনের আচরণে সন্দেহ জাগে নবম স্বামীর। এরপর অনুসন্ধানে বেরিয়ে আসে তার আগের আট বিয়ের চাঞ্চল্যকর তথ্য। প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানান।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। বর্তমানে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি সংগৃহীত।

সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

আরো পড়ুন

শার্শায় ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ বনি আটক

‘দাই দাই’ গানে শাকিরার কোমর দুলানো ম্যাজিক দেখতে তৈরি বিশ্ব

নাইজেরিয়ায় একাধিক স্কুলে ভয়াবহ জঙ্গি হামলা : অপহৃত ৮০টিরও বেশি শিশু নিখোঁজ

১৭ বছরের কন্যাকে খুন করে মাটিচাপা দিলেন বাবা : অতঃপর স্ত্রীকে নিয়ে থানায় নাটক!

৪ বছর ধরে ব্ল্যাকমেইল ও গণধর্ষণ! বিচার না পেয়ে দুই বোনের আত্মহনন

মালদ্বীপে ৫০ মিটার পানির নিচে প্রাণ হারালেন সামুদ্রিক বিজ্ঞানীসহ ৫ পর্যটক

চলন্ত স্লিপার বাসে তুলে ৩ সন্তানের জননীকে গণধর্ষণ

স্বপ্ন ছিল বিয়ের পিঁড়িতে বসার, ফিরছেন কফিনে : ওমানে বাংলাদেশের ৪ ভাইয়ের মৃত্যুতে কান্নার রোল

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *