শীর্ষ সন্ত্রাসী ‘কানা বেল্লাল’ ইয়াবাসহ গ্রেফতার

শীর্ষ সন্ত্রাসী ‘কানা বেল্লাল’ ইয়াবাসহ গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে খালিশপুরের শীর্ষ সন্ত্রাসী এবং আলোচিত সোনা মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪) ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৯ এপ্রিল ২০২৬ বিকেলে সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা মার্কেট রোড এলাকায় অভিযান চালায়। বিকেল ৫টা ৫ মিনিট থেকে ৫টা ৩৫ মিনিটের মধ্যে অ্যাডভোকেট মোল্লা আশরাফুল আলমের ‘আমেনা মঞ্জিল’ নামক বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হচ্ছে মো. বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪), পিতা- আনিচুর রহমান, সাং- গোয়ালপাড়া, খালিশপুর। সে আলোচিত সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি। সাকিব শেখ (২২) পিতা- মৃত স্বপন শেখ, সাং- শিরোমণি মধ্যপাড়া, খানজাহান আলী থানা।

গ্রেফতারের সময় বেল্লালের কাছে ৭৫ পিস এবং সাকিবের কাছে ২০ পিসসহ মোট ৯৫ পিস ইয়াবা পাওয়া যায়। ডিবি পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে খুলনায় মাদক কেনাবেচায় জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *