যশোর জেনারেল হাসপাতালে কথিত দালাল আটক

যশোর জেনারেল হাসপাতালে কথিত দালাল আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে সাব্বির (২৮) নামে এক কথিত দালালকে আটক করেছে পুলিশ।
আটক সাব্বির যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডের বারান্দায় সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন সাব্বির। হাসপাতাল এলাকায় দালালি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি সেখানে ওৎ পেতে ছিলেন বলে পুলিশের সন্দেহ হয়।
পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *