যশোর উপশহরের অন্ধকার জগত নিয়ে আসছে ‘স্ফুলিঙ্গ’র বিশেষ সচিত্র প্রতিবেদন!

যশোর উপশহরের অন্ধকার জগত নিয়ে আসছে ‘স্ফুলিঙ্গ’র বিশেষ সচিত্র প্রতিবেদন!

যশোরের প্রাণকেন্দ্র উপশহর কি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে?

মাদক ব্যবসা, বেপরোয়া চাঁদাবাজি, দখলবাজী, আধিপত্য বিস্তার,বিগত সরকারের আমলের চাটুকদার বর্তমান নেতাদের কর্মকাণ্ড আর নামধারী কিছু ‘অপসাংবাদিকের’ আড়ালে চলছে এক অন্ধকার রাজত্ব। রাজনৈতিক গ্রুপিং আর চিহ্নিত সন্ত্রাসীদের মদদদাতা ও আশ্রয়দাতাদের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও ভয়ে মুখ খুলছেন না অনেকেই।

কিন্তু আর কতদিন? উপশহরের এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে ‘Sphulinga Online News’ তৈরি করছে একটি বিশেষ অনুসন্ধানমূলক সচিত্র প্রতিবেদন। ইতিমধ্যেই আমাদের হাতে অনেক সচিত্র তথ্য হাতে এসেছে। পর্যায়ক্রমে সেটা প্রকাশিত হবে।

আপনার কাছে কি কোনো তথ্য আছে?

মাদক স্পট বা কারবারিদের তথ্য?

স্থানীয় রাজনীতি ও গ্রুপিংয়ের নেপথ্যের কারিগরদের খবর?

চাঁদাবাজি ও সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের নাম-পরিচয়?

সাংবাদিকতার লেবাসে যারা অপরাধের সহযোগী, তাদের কর্মকাণ্ড?

আপনার কাছে থাকা যেকোনো ছবি, ভিডিও বা নির্ভরযোগ্য তথ্য আমাদের সরাসরি ইনবক্স করুন।

বিঃদ্রঃ: তথ্য দাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

বস্তুনিষ্ঠ সংবাদের জন্য আমাদের পেজটি Follow দিয়ে সাথে থাকুন। উপশহরের প্রতিটি অসংগতি তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।

ধন্যবাদান্তে,

Sphulinga Online Team

ফোন : ০১৩১১২৯৩০৪০ (whatsapp)

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *