যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ২

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি টয়োটা হাইএস মাইক্রোবাস জব্দ করা হয়।

যশোর ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল জানান, (২৭ জুন) জেলা গোয়েন্দা শাখা একটি দল যশোর রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মো. জাহিদ সিকদারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পুরাতন টয়োটা হাইএস (২০০৭ মডেল) মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ মো. রাসেল খান (৩৩) ও মো. কামরুলজামান খান (৩২)কে আটক করা হয়।
আটক রাসেল খান যশোরের কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। অপর আটক কামরুজামান খান যশোর সদর উপজেলার কচুয়া খানপাড়া এলাকার মৃত বাবুল খানের ছেলে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রোববার (২৮ জুন) দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *