স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বছর উপজেলায় সরকারি ভাবে ২ হাজার ৫৪৪ মেট্রিক টন ধান, ৮ হাজার ৭০৭ মেট্রিক টন চাল এবং ৫৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নাভারণ খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ স্থানীয় কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ছবি সংগৃহীত।


