বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোলে ২১৭ বোতল ফেন্সিডিলসহ আটক ২

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকায় যৌথ অভিযানে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ও ৪৯ বিজিবি।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতাররা হলেন— মিনহাজুল (৪৮) ও ইমরান হোসেন (৩৪)। তারা উভয়েই বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।
র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *